প্রোস্টেট টিউমারের চিকিৎসা নিয়েছিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৯আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো জানিয়েছেন যে, তিনি ম্যালিগন্যান্ট প্রোস্টেট টিউমারের চিকিৎসা নিয়েছিলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার হয়েছিল। নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বিবৃতিতে তিনি এ তথ্য জানান। ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার স্বাস্থ্য এখন ভালো এবং শারীরিক ফিটনেস পরীক্ষায় সবকিছু স্বাভাবিক এসেছে।

নেতানিয়াহু জানান, ২০২৪ সালের ডিসেম্বরে অস্ত্রোপচারের পর নিয়মিত চেকআপের সময় চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি সূক্ষ্ম দাগ খুঁজে পান। পরীক্ষা-নিরীক্ষায় এটি প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে শনাক্ত হয়, যা শরীরের কোথাও ছড়িয়ে পড়েনি। চিকিৎসকরা তাকে প্রথমে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেও তিনি তাৎক্ষণিক চিকিৎসার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে নেতানিয়াহু লিখেছেন, ‘যখন আমাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো জানানো হয়, আমি তখন এর তাৎক্ষণিক চিকিৎসা করতে চাই। জাতীয় পর্যায়ের মতো ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও এটি সত্য।’ তিনি দাবি করেন, ‘আমি লক্ষ্যভেদী চিকিৎসা করিয়েছি, যা সমস্যাটিকে দূর করেছে এবং এর কোনও চিহ্ন অবশিষ্ট নেই।’

স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের বিষয়টি দুই মাস বিলম্বিত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেতানিয়াহু জানান, তিনি চেয়েছিলেন ‘ইরানের সন্ত্রাসী শাসন যেন ইসরায়েলের বিরুদ্ধে আরও মিথ্যা প্রচার চালাতে না পারে’। গত মার্চে সংঘাতের তীব্রতার সময় অনলাইনে গুজব ছড়িয়েছিল যে নেতানিয়াহু আহত হয়েছেন বা মারা গেছেন।

পেসমেকার বসানোর বিষয়ে তিনি জানান, ২০২৩ সালের জুলাই মাসে তার শরীরে পেসমেকার বসানো হয়েছে এবং বর্তমানে হৃদযন্ত্র সুস্থ আছে, কোনও সমস্যা নেই।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
অটিস্টিক শিশুকে ধর্ষণের দায়ে ব্রিটিশ-বাংলাদেশি তরুণের কারাদণ্ড
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
খুচরা বিক্রেতাদের ওপর ০.২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের দাবি
খুচরা বিক্রেতাদের ওপর ০.২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের দাবি
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি সংসদে
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি সংসদে
দেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজদেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে