অটিস্টিক শিশুকে ধর্ষণের দায়ে ব্রিটিশ-বাংলাদেশি তরুণের কারাদণ্ড

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৫ জুন ২০২৬, ২২:৩১আপডেট : ২৫ জুন ২০২৬, ২২:৩১

যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সে এক অটিস্টিক শিশুকে ধর্ষণ ও অনলাইনে নিপীড়নের উদ্দেশ্যে ফাঁদ পাতার দায়ে তারেক মিয়া (২০) নামের এক বাংলাদেশি তরুণকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) পোর্টসমাউথ ক্রাউন কোর্টের বিচারক মাইকেল বোস কেসি এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর আরও তিন বছর তারেককে কঠোর রাষ্ট্রীয় নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তারেক মিয়া মাত্র তিন বছর বয়সে যুক্তরাজ্যে অভিবাসী হয় এবং ওয়েস্ট সাসেক্সের ওর্থিং এলাকায় বসবাস শুরু করে। আদালতে সে তার বিরুদ্ধে আনা চারবার শিশু ধর্ষণসহ মোট আটটি গুরুতর অপরাধের কথা স্বীকার করেছে।

মামলার শুনানিতে তারেক মিয়ার আইনজীবী দাবি করার চেষ্টা করেন যে, তার পারিবারিক সংস্কৃতির কারণে নারী শিশুদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে এবং তার মধ্যে ইংরেজ নৈতিক মূল্যবোধের ঘাটতি ছিল। এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করে প্রসিকিউটর স্টিভেন মলয় আদালতে বলেন, সে মাত্র তিন বছর বয়স থেকে এই দেশে বসবাস করছে। তাই যুক্তরাজ্যের আইন এবং নৈতিক মূল্যবোধ তার পুরোপুরি মেনে চলা উচিত ছিল।

তারেক মিয়া টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশু এবং অপর একটি ৯ বছর বয়সী শিশুকে টার্গেট করে। ২০২৩ সালের আগস্টে সে অটিস্টিক শিশুটিকে গাড়িতে করে বন্ধুর বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর ২০২৪ সালের মে মাসে সে ৯ বছর বয়সী অপর শিশুটিকে আপত্তিকর ভিডিও পাঠায় এবং তাকেও অনুরূপ ভিডিও পাঠাতে বাধ্য করে। তদন্তকালে জামিনে থাকা অবস্থাতেও সে ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সন্ধান করা বন্ধ করেনি। পরে পুলিশ তার ডিজিটাল ডিভাইস থেকে নিষিদ্ধ আপত্তিকর ছবি উদ্ধার করে। আদালত ভুক্তভোগী শিশুদের সুরক্ষায় তারেক মিয়ার বিরুদ্ধে ১৮ বছরের জন্য একটি বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে।

রায়ের সময় বিচারক তারেক মিয়াকে কোমলমতি শিশুদের জন্য ‘অত্যন্ত উচ্চ ও আসন্ন ঝুঁকিপূর্ণ’ এক শিকারি হিসেবে আখ্যায়িত করেন।

ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, এই নৃশংস ঘটনার পর ভুক্তভোগী শিশুরা তীব্র মানসিক ট্রমা, ভীতি এবং হ্যালুসিনেশনের মধ্য দিয়ে যাচ্ছে, যা তাদের স্বাভাবিক শৈশবকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

জানা গেছে, দীর্ঘ কারাদণ্ড ভোগ করার পর বিদেশি নাগরিক হিসেবে তারেক মিয়াকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি এখন যুক্তরাজ্যের হোম অফিসের পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ