সহায়তা বহর ফ্লোটিলায় ইসরায়েলি অভিযান, নৌযান আটক

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫

ভূমধ্যসাগরের মাঝপথে গাজামুখী মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজক কর্তৃপক্ষ এবং ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ড্রোন, যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রযুক্তি এবং সশস্ত্র অভিযানের মাধ্যমে এ বহরকে আটকানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশন এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সামরিক স্পিডবোটগুলো তাদের ঘেরাও করে লেজার ও সেমি-অটোমেটিক অস্ত্র তাক করে। এ সময় অংশগ্রহণকারীদের জাহাজের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলাটিকে অবৈধভাবে ঘিরে ফেলেছে এবং অপহরণ ও সহিংসতার হুমকি দিচ্ছে।

বহরের মোট ৫৮টি জাহাজের মধ্যে ১১টির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গ্রিসের ক্রিট দ্বীপের কাছে বহরের ৭টি জাহাজ ইতিমধ্যে জব্দ করেছে তাদের সেনারা।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমাদের এলাকায় পৌঁছানোর আগেই বহরটিকে থামিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনারা ‘মনোযোগ আকর্ষণে মরিয়া বিভ্রান্ত উসকানিদাতাদের’ মোকাবিলা করছে।

ফ্লোটিলার মুখপাত্র গুর সাবর আল-জাজিরাকে বলেন, ইসরায়েল থেকে শত শত মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক জাহাজের ওপর এই হামলা সরাসরি জলদস্যুতা। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ। সমুদ্রের মাঝখান থেকে কাউকে এভাবে আটক করা অপহরণের শামিল।’

বহরটিতে ৪০০-এর বেশি বেসামরিক নাগরিক রয়েছেন উল্লেখ করে সাবর আরও বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে সব দেশের সরকারের এখন পদক্ষেপ নেওয়া উচিত। এই মুহূর্তে নীরব থাকা মানে এই অপরাধের অংশীদার হওয়া।

/এএস/
সম্পর্কিত
ভোট জালিয়াতি ইস্যুতে চাপে ট্রাম্প
৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা, এবার ‘হিট ডোমের’ সতর্কতা
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
১৯ মিনিটের গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা
১৯ মিনিটের গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা
কুমড়াপাতায় টাকি মাছের চপ
কুমড়াপাতায় টাকি মাছের চপ
৯ পরিবর্তন নিয়ে খেলা শুরু আর্জেন্টিনার
৯ পরিবর্তন নিয়ে খেলা শুরু আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি