সোমবার কি ঈদুল আজহার ছুটি থাকবে আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৬, ১১:৪৬আপডেট : ২২ মে ২০২৬, ১১:৪৬

ঈদুল আজহা উপলক্ষে বছরের দীর্ঘতম সরকারি ছুটির প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের লাখো বাসিন্দা। ২০২৬ সালে দেশটিতে ঈদকে ঘিরে চার থেকে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি খাতে ঈদের ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে) এবং শেষ হচ্ছে শুক্রবার (২৯ মে) পর্যন্ত। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। ২০২৬ সালে, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস এবং এর পরের দিন ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহা উদযাপিত হবে। এই দুটি উপলক্ষই দেশটিতে আনুষ্ঠানিক সরকারি ছুটির দিন।

যদিও আনুষ্ঠানিকভাবে চার থেকে পাঁচ দিনের বেতনের ছুটি মিলবে, তবে বার্ষিক ছুটির ব্যবহারে অনেক বাসিন্দার টানা নয় দিনের অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন।

ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি (শনি ও রবিবার) এবং কর্মদিবসের ফাঁকে থাকা বার্ষিক ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই এই সুযোগ নিচ্ছেন। কৌশলগতভাবে যারা কর্মদিবসের ছুটি মিলিয়ে নিতে পারবেন, তাদের জন্য এটি টানা ৯ দিনের একটি দীর্ঘতম অবকাশে পরিণত হচ্ছে।

/এএস/
সম্পর্কিত
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি