ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ১৫:৫৬আপডেট : ২৮ মে ২০২৬, ১৫:৫৬

বিশ্বের অন্যতম কৌশলগত নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে যদি ওমান ইরানকে সহযোগিতা করে, তবে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

বুধবার (২৭ মে) এক মন্ত্রিসভা বৈঠকে বিশ্বের ২০ শতাংশেরও বেশি জ্বালানি তেল পরিবহনের পথ এই কৌশলগত জলপথে বাণিজ্য তদারকিতে ওমান ও ইরানের যৌথ ভূমিকার বিষয়ে মতামত জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, কেউ এটার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে না। এটি আন্তর্জাতিক জলসীমা এবং ওমানকেও আর সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় আমাদের তাদের উড়িয়ে দিতে হবে।

শুরুতে ধারণা করা হয়েছিল যে ট্রাম্প হয়তো ভুলবশত ‘ইরান’ বলতে গিয়ে ‘ওমান’ বলে ফেলেছেন। কিন্তু পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দফতর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের একটি ট্রান্সক্রিপ্ট শেয়ার করে, যেখানে আরব দেশ ওমানের নামই উল্লেখ রয়েছে।

তবে সমালোচকরা এই হুমকিকে ‘বেপরোয়া’ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকারবিষয়ক সংগঠন ডনের অ্যাডভোকেসি পরিচালক রায়েদ জাররার ট্রাম্পের মন্তব্যকে ‘মাফিয়া বসের’ ভাষার সঙ্গে তুলনা করেছেন। আল জাজিরাকে তিনি বলেন, জাতিসংঘের সনদে যেকোনো রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞা বাকি সবার মতো যুক্তরাষ্ট্রের জন্যও সমভাবে প্রযোজ্য।

নিরপেক্ষ অবস্থানের জন্য পরিচিত ওমান অবশ্য হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের সঙ্গে যুক্ত হওয়ার কোনও ইচ্ছার কথা জানায়নি। যুক্তরাষ্ট্র ও ওমান দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। দুই দেশের সম্পর্কের ইতিহাস ২০০ বছরের বেশি পুরোনো। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতাসহ একাধিক সমঝোতা রয়েছে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল ওমান।

/এএস/
সম্পর্কিত
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সর্বশেষ খবর
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না