ইরানমুখী জাহাজে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৬, ২৩:৩০আপডেট : ০৮ জুন ২০২৬, ২৩:৩০

ওমান উপসাগরে ইরান অভিমুখে যাওয়া পালাউয়ের পতাকাযুক্ত একটি খালি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ‘মারিভেক্স’ নামের ওই জাহাজটির ক্রুরা মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। একটি মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির ইঞ্জিনিয়ারিং ও স্টিয়ারিং রুম লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে সেন্টকম স্পষ্ট করে বলেছে, মারিভেক্স আর ইরানের দিকে যাচ্ছে না।

এই হামলাকে তেহরানের ওপর ওয়াশিংটনের নৌ অবরোধের আরেকটি বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বাহিনী এখন যেসব জাহাজ তাদের নির্দেশ অমান্য করছে সেগুলোতে সরাসরি হামলা করছে।

সেন্টকম তাদের বিবৃতিতে আরও বলেছে,  গত ১৩ এপ্রিল এই অবরোধ শুরু করার পর থেকে এ পর্যন্ত নির্দেশ অমান্য করা ৭টি জাহাজকে অচল করেছে সেন্টকম বাহিনী। এ ছাড়া নির্দেশনা মেনে চলায় ১৩৪টি জাহাজকে বিকল্প পথে পাঠানো হয়েছে এবং মানবিক সহায়তাসমগ্রী বহনকারী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ