লেবাননে লড়াইয়ে সেনারা প্রস্তুত: ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৬, ২০:৫৭আপডেট : ২১ জুন ২০২৬, ২২:১৮

লেবাননে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর এবং সেখানে অবস্থানরত দখলদার সেনাদের হিজবুল্লাহর সঙ্গে যেকোনও মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরুর জন্য সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে বলে জানিয়েছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আইয়াল জামির।

দক্ষিণ লেবাননে দাঁড়িয়ে দেওয়া এক বক্তব্যে আইয়াল জামির বলেন, সেনাদের অবশ্যই হুমকি নির্মূল করতে প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজন হলে অত্যন্ত দ্রুততার সঙ্গে পুনরায় হামলা শুরু করার প্রস্তুতি নিতে হবে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জামিরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, হিজবুল্লাহ একটি মারাত্মক ও উল্লেখযোগ্য আঘাতের সম্মুখীন হয়েছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখতে এবং তাদের পুনরায় সংগঠিত হওয়া রুখে দিতে সদা প্রস্তুত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, হিজবুল্লাহ বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, লেবাননে যুদ্ধ বন্ধ করতে এবং দেশটির দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলের ওপর ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় হিজবুল্লাহর মিত্র দেশ ইরানও ইসরায়েলি সেনা প্রত্যাহারের এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নতুন অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি ইরানের
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা