যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৬, ১৯:০০আপডেট : ৩০ জুন ২০২৬, ২০:৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে লঙ্ঘন করে, তবে তার ‘উপযুক্ত ও চূড়ান্ত জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নিতে কাতার সফরে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিদল। আর ঠিক এমন সময়েই তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হলো।

তেহরানে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাঘেই সাংবাদিকদের বলেন, আমরা যেকোনও পদক্ষেপকে ছেড়ে দেবো না। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইতোমধ্যে যেভাবে প্রমাণ করেছে, ঠিক সেভাবেই ইরানের লক্ষ্যবস্তুগুলোর ওপর যেকোনও ধরনের আগ্রাসনের তাৎক্ষণিক ও দৃঢ় জবাব দেওয়া হবে।

মুখপাত্র বাঘেই আরও সতর্ক করে বলেন, এ ধরনের যেকোনও পদক্ষেপ সমঝোতা স্মারকের ১ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। স্বাভাবিকভাবেই, যদি এই ধরনের চুক্তি লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটে এবং তা অব্যাহত থাকে, তবে চলমান এই শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হবে।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল