ইরান ছাড় দিয়েছে, তবে তা চূড়ান্ত নয়, স্বীকারোক্তি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ২০:৫৪ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১:৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান পারমাণবিক আলোচনায় ইরান কিছু বিষয়ে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে পরক্ষণেই তিনি স্বীকার করেছেন যে তেহরানের দেওয়া সেসব ছাড় এখনও চূড়ান্ত নয়।

ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমরা কিছু ছাড় পেয়েছি, এখন তাদের (ইরান) এই ছাড়ের প্রতিশ্রুতিতে অবিচল থাকতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরান থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়ার অনুমতি পাবে যুক্তরাষ্ট্র। যদিও তেহরানের পক্ষ থেকে এ ধরনের কোনও চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি কখনোই নিশ্চিত করা হয়নি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, এই যুদ্ধের লক্ষ্য কখনোই ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো ছিল না। অথচ সামরিক অভিযানের প্রথম রাতেই ট্রাম্প উল্টো সুর শুনিয়েছিলেন। সে সময় তিনি ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা বন্ধ হওয়ার পর তারা যেন নিজেদের সরকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।

নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমরা হয়তো একটি চুক্তির কাছাকাছি আছি... আমি জানি না। তবে আমরা যেকোনও এক উপায়ে জয়ী হবোই। হয় আমরা একটি চুক্তি করবো, না হয় আমরা বাকি কাজ শেষ করবো।

অবশ্য ট্রাম্প চুক্তির কাছাকাছি থাকার কথা বললেও বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার কারণে চলতি সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখতে উভয়পক্ষই সম্মত হয়েছে।

ইরানের সাধারণ মানুষের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি বরং একটি চুক্তি করতেই পছন্দ করবো, কারণ আমি ৯ কোটি ১০ লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চাই না।

তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত তিনি ইরানের বেসামরিক অবকাঠামোগুলোর বড় অংশকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থেকেছেন, তবে প্রয়োজন মনে করলে তিনি যেকোনও সময় তা করার সিদ্ধান্ত নিতে পারেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
সর্বশেষ খবর
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম