রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 
০৬ জুলাই ২০২৬, ২২:০৪ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২২:০৪

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- বকশীগঞ্জ উপজেলার নীলক্ষীয়া পশ্চিম পাড়ার জাফর মেম্বারের ছেলে মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), একই উপজেলার জানকি মহরবান গ্রামের শাহাজাদা ঠিকাদারের ছেলে মো. বিজু মিয়া (৩৬), জানকিপুর মহরবান গ্রামের মুকুল মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩৫), একই এলাকার জাফর মিয়ার ছেলে মো. আলী (৩৬), একই উপজেলার দিকপাড়ার বাসনকান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে মো. আসমত আলী (৩০), জানকিপুর চক পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মনিরুজ্জামান ওরফে জুয়েল মিয়া (৩৫) ও বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মহরবান গ্রামের আলতাব হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। রায়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. ইদ্রিছ আলীকে খালাস দেন আদালত। তারা বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিল।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় স্বামীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন ওই গৃহবধূ। তার স্বামী সিএনজিচালিত অটোরিকশাচালক। ২০২৫ সালের ২৫ মে রাতে গৃহবধূ ইদ্রিছ আলীর ব্যাটারিচালিত অটোরিশায় ঝগড়ারচর বাজার থেকে নিলক্ষীয়া বাজারে যাচ্ছিলেন। উপজেলার মাঞ্জালিয়া সেতু এলাকায় পৌঁছালে আসামিরা অটোরিকশাটি দাঁড় করায়। পরে তারা গৃহবধূকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অন্য একটি ভ্যানগাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে নিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করে। খবর পেয়ে ভুক্তভোগী নারীর স্বামী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন। এতে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করা হয়। শুনানি শেষে সাত জনের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর সরকারি কৌঁসুলি ফজলুল হক বলেন, ‌‘মামলায় ভুক্তভোগী গৃহবধূসহ সাত জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। দীর্ঘ শুনানিতে অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত ওই সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আর একজনকে খালাস দেন।’ 

মামলায় আসামি পক্ষে ছিলেন মো. মোকাম্মেল হক।

/এএম/ 
সম্পর্কিত
আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি আবুল কালাম আজাদ  
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার