‘পুরো বিশ্বের জন্য লজ্জা’, ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে যা বললেন মিসরের কোচ

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ জুলাই ২০২৬, ০৯:৩২ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৩২

ফিলিস্তিনি জনগণের চলমান দুর্ভোগকে ‘পুরো বিশ্বের জন্য লজ্জা’ বলে মন্তব্য করেছেন মিসরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে বিশ্বকাপ-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি আমাদের সবার জন্য লজ্জার। শুধু আরব বিশ্বের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য লজ্জা, সবার জন্য লজ্জা। আর সবার আগে এটি সেই সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য লজ্জা, যারা মানুষকে এভাবে পেছনে ফেলে রাখছেন।

হোসাম হাসান বলেন, যদি এমন কেউ থেকে থাকেন যিনি ফিলিস্তিনি জনগণের কষ্ট অনুভব করতে পারেননি, তবে তার মধ্যে কোনও মানবিকতা নেই।

সংবাদ সম্মেলনে তিনি ফিফা এবং সহকর্মী ক্রীড়াবিদদের এই খেলার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ফুটবলকে ‘নরম শক্তি’ হিসেবে ব্যবহার করার বার্তা দিয়ে হাসান গণমাধ্যম এবং বৈশ্বিক ক্রীড়া ব্যক্তিত্বদের একটি ঐক্যবদ্ধ আহ্বান জানানোর তাগিদ দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বাভাবিকভাবে থাকতে দিন, তাদের টিকে থাকতে দিন, তাদের নিজেদের মতো একটি জীবন যাপন করতে দিন। 

হোসাম হাসান বলেন, এমন দাবি জানানো ‘সম্পূর্ণ স্বাভাবিক’।

সংবাদ সম্মেলন কক্ষে তার এই বক্তব্যের পর বেশ কয়েকজন সাংবাদিক করতালি দিয়ে তাকে সমর্থন জানান। উল্লেখ্য গত ৩ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসরের জয়ের পর ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ইসরায়েলে সমালোচনার মুখে পড়েছিলেন হোসাম হাসান।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
সর্বশেষ খবর
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম