মার্কিন বাহিনীকে সহায়তাকারী যেকোনও দেশ বৈধ লক্ষ্যবস্তু: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ১৭:২৫আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৮:৩৮

ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর যেকোনও আগ্রাসনে সহায়তা বা সমর্থন দেওয়া হলে, সেই সমর্থনের উৎসকে নিজেদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কমান্ড ইউনিট খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর এই গুরুত্বপূর্ণ কমান্ড ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনকারী মার্কিন সেনাবাহিনীকে যেকোনও ধরনের সমর্থন বা সহায়তা দেওয়ার উৎসকে সশস্ত্র বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক ‘শেষ হয়ে গেছে’ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার কাছে মনে হচ্ছে এটি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাই না।

তিনি ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, তারা ‘অসুস্থ মানসিকতার’ এবং ‘সহিংস’ মানুষ। ট্রাম্পের ভাষ্য, তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে তারা তা ব্যবহার করতো। আমার কাছে বিষয়টি এখানেই শেষ।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ