গাজায় ত্রাণ পরিবহনের সময় চালককে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৫:৪৮ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৫:৪৮

ফিলিস্তিনের গাজায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সহযোগী একটি লজিস্টিক কোম্পানির এক চালককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক এই দাতব্য সংস্থাটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে নিহত ওই চালকের নাম আহমদ নাসের সালিম বলে শনাক্ত করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ডব্লিউসিকে তাদের বিবৃতিতে বলেছে, মানবিক সহায়তা প্রদান বা ত্রাণ সরবরাহ কখনই কোনও হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা নিহত চালকের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। একই সাথে এই প্রাণঘাতী হামলার বিষয়ে ইসরায়েলের কাছ থেকে সম্পূর্ণ ও সুনির্দিষ্ট জবাবদিহি দাবি করেছে ডব্লিউসিকে।

উল্লেখ্য ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক দাতব্য সংস্থা, যা বিভিন্ন মানবিক সংকটের সময় খাবার সরবরাহ করে থাকে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মাঝে খাদ্য সহায়তাকারী প্রধান প্রধান সংস্থাগুলোর মধ্যে এটি অন্যতম।

/এএস/ 
সম্পর্কিত
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
সর্বশেষ খবর
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
কারা ও মাদক অধিদফতরের দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গুরুতর অভিযোগ প্রমাণিত কারা ও মাদক অধিদফতরের দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?