‘হরমুজ প্রণালি ইরানের কৌশলগত হাতিয়ার’

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১৬:৩১ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৮:১৫

হরমুজ প্রণালি ইরানের অন্যতম প্রধান ‘প্রতিরোধের উপাদান’ এবং এটি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি রেজায়িকে উদ্ধৃত করে লিখেছে, হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিরোধক হিসেবে কাজ করে। ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় শক্তির ওপর ভর করে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।

এর আগে ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুরু হওয়া চরম উত্তেজনার জেরে এই গুরুত্বপূর্ণ নৌপথটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। ইরানের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ার চাপ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের পক্ষে খলিলুর রহমানের নতুন অঙ্গীকার
জাতিসংঘে বাংলাদেশের পক্ষে খলিলুর রহমানের নতুন অঙ্গীকার
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল? হলুদের সঙ্গে মিশিয়ে নিন এই ৩ উপকরণ
ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল? হলুদের সঙ্গে মিশিয়ে নিন এই ৩ উপকরণ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো