বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৬, ০৮:০৮আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৪৩

​মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা ও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মুখে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

​দফতরটির এক সতর্কবার্তায় বলা হয়েছে, বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। একইসঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হওয়া এবং ভ্রমণজনিত নানা ধরনের বিড়ম্বনার বিষয়ে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের উক্ত অঞ্চল সফর কিংবা মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের পরিকল্পনাটি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

​মার্কিন পররাষ্ট্র দফতর আরও সতর্ক করেছে যে, ইরান এবং তেহরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থ, তাদের কূটনৈতিক কেন্দ্র কিংবা মার্কিনিদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলা চালাতে পারে।

/এএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা ও জয়সহ ১২৫ জনের নামে মামলা
জুলাই আন্দোলনে বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা ও জয়সহ ১২৫ জনের নামে মামলা
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার