হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৯:১৭আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৯:১৭

হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথ বিচ্যুত হওয়ার পর এক তেলবাহী ট্যাঙ্কারের কাছে সামুদ্রিক মাইনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলসীমায় তেহরান অনুমোদিত রুট থেকে সরে যাওয়ার পর জাহাজটি মাইনের কবলে পড়ে বিস্ফোরিত হয়।

তবে এই ঘটনার বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্পষ্টতই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কোনও ধরনের সমন্বয় না করেই যাত্রা করা তেলবাহী ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। ইরানের সশস্ত্র বাহিনীর নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার কারণেই ট্যাঙ্কারটি সামুদ্রিক মাইনের মুখোমুখি হয় বলে জানাচ্ছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরান বারবার সতর্ক করে জানিয়েছিল যে, জাহাজগুলো যদি ইরানের ঘোষিত রুট থেকে বিচ্যুত হয়, তবে তার পরিণতি তাদের নিজেদেরকেই বহন করতে হবে।

উল্লেখ্য, এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কিছু নৌযান আটক বা আক্রমণ করার পর বিবৃতি জারি করে জানিয়েছিল যে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনও জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রাখতে হবে এবং ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ