হরমুজ চুক্তি নিয়ে ইসরায়েলের প্রতিবেদন উড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
০২ আগস্ট ২০২৬, ১৫:৫২আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫:৫২

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনও চুক্তি হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এ ধরনের খবর ভিত্তিহীন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ফার্সের প্রতিবেদনে ইরানের আলোচক দলের এক সদস্যের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কোনও সমঝোতা হয়নি।

এর আগে ইসরায়েলি একটি গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তিতে সম্মতি দিয়েছেন। ওই চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান ও ওমানের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল।

তবে ফার্সের প্রতিবেদনে এ দাবিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইরানের এক সামরিক সূত্রের বরাতে ফার্স জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সমন্বয় না করা কোনও জাহাজের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ এখনও বন্ধ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আইআরজিসিকে সম্ভাব্য যেকোনও সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ বাধা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির চেষ্টা চালানো ইরানি কূটনীতিকদের অবস্থানের সঙ্গে বাহিনীটির কতটা সমন্বয় রয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বশেষ খবর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও