ট্রাম্পকে নতিস্বীকার করাতে ইরানের নতুন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১৮:২৯আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৮:২৯

মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌপথ এবং জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি সংঘাতের মূল্য বাড়াতে চাইছে ইরান। ওয়াশিংটন ইনস্টিটিউটের মাইকেল নাইটস জানান, সরাসরি সামরিক বিজয়ের পরিবর্তে ইরান সংঘাত বাড়িয়ে মার্কিন মিত্র ও বৈশ্বিক অর্থনীতিকে কোণঠাসা করার কৌশল বেছে নিয়েছে, যাতে হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নিতে বাধ্য হয়।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে যেত, তার পাশাপাশি লোহিত সাগর ও সৌদি জ্বালানি অবকাঠামোকেও এখন হুমকির মুখে ফেলা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের এক সূত্রের মতে, ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা মনে করছেন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াতে চান না। তাই চাপ বাড়ালে ট্রাম্প নতিস্বীকার করতে বাধ্য হবেন, যদিও ট্রাম্প ভাবছেন হামলার ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব।

ট্রাম্প হরমুজ চালুর চুক্তির আশায় হামলা স্থগিত করে সোমবার আলোচনার কথা বললেও তেহরান স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা চলছে না। ইরানের এক জ্যেষ্ঠ সূত্র জানায়, নমনীয়তা দেখালে ওয়াশিংটনের চাপ আরও বাড়ে। তাই চাপ প্রয়োগ ছাড়া আলোচনা সম্ভব নয়।

ওয়াশিংটন ইনস্টিটিউটের মাইকেল সিংয়ের মতে, হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই তেহরানের এই প্রয়াস। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ার বলেন, মার্কিন অবরোধ তুলে নেওয়া ও হামলা বন্ধ করতেই ইরান প্রতিরক্ষামূলক পাল্টা কৌশল নিচ্ছে।

হরমুজ পরিচালনা নিয়ে ওমান ব্যবহারকারী ফি ধার্যের একটি প্রস্তাব দিলেও ইরান পুরো প্রশাসনিক কর্তৃত্ব ও সেবামূল্য আদায়ের দাবি করছে, যা যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের মাইকেল নাইটস ইউরোপের ‘অ্যাসপাইডস’ মিশনের সঙ্গে তুলনা করে জানান, সরাসরি ইরানের মুখোমুখি না হয়ে নতুন সৌদি নেতৃত্বাধীন জোট এখন বাণিজ্যিক জাহাজকে পাহারা দেওয়া ও নৌপথ সুরক্ষায় ব্যস্ত হয়ে পড়ছে।

কাউন্সিল অন ফরেন রিলেশনসের রে তাকেইয়ের মতে, উভয় পক্ষই পাল্টাপাল্টি সংঘাত বাড়াচ্ছে এবং দরকষাকষির মূল শর্ত ইরানই ঠিক করতে চায়। তেহরানের মূল বাজি হলো অর্থনৈতিক চাপ সহ্য করার ক্ষমতা, যা তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের চেয়েও দীর্ঘসময় বজায় রাখতে পারবে বলে বিশ্বাস করে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হুথি-সরকারি বাহিনী সংঘাত, নৌকায় করে দেশত্যাগ করছেন ইয়েমেনিরা  
ডাক্তার গেছেন আদালতে এই সুযোগে রোগী দেখলেন গাড়িচালক
সর্বশেষ খবর
ইতিহাস, প্রকৃতি আর নীরবতার অপূর্ব ঠিকানা জয়পুরহাটের নান্দাইল দীঘি
ইতিহাস, প্রকৃতি আর নীরবতার অপূর্ব ঠিকানা জয়পুরহাটের নান্দাইল দীঘি
বিকল রোবট মেরামতে বিশ্বের প্রথম অ্যাম্বুলেন্স সেবা চালু
বিকল রোবট মেরামতে বিশ্বের প্রথম অ্যাম্বুলেন্স সেবা চালু
নারকেল দিয়ে পালংশাক, ভাতের সঙ্গে জমবে দারুণ
নারকেল দিয়ে পালংশাক, ভাতের সঙ্গে জমবে দারুণ
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম