হরমুজের চাবি কী যাচ্ছে ইরানের হাতে

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ আগস্ট ২০২৬, ১০:১৩ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:৪২

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাসের যুদ্ধের অবসান ঘটাতে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের নিয়ন্ত্রণ তেহরানের হাতে যেতে পারে। বুধবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক শীর্ষ সূত্র এবং আঞ্চলিক দুই কর্মকর্তা। তাদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে এটি ইরানের জন্য এখন পর্যন্ত অন্যতম বড় ছাড় হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি চুক্তি আসন্ন। তবে মার্কিন কর্মকর্তারা বারবার বলেছেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা ইরানের হাতে দেওয়ার বিষয়ে তারা কখনও সম্মত হবেন না।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ইরান কর্তৃত্ব পেলে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্য তেহরানের পক্ষে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেবে। যুদ্ধ শুরুর আগে কোনও ধরনের ফি ছাড়াই সব জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত ছিল।

এদিকে, অঞ্চলে বৃহত্তর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমান দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রণালিটির উত্তর ও দক্ষিণ চ্যানেলের নিয়ন্ত্রণ যথাক্রমে ইরান ও ওমানের হাতে রয়েছে।

আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে ইরান। একইসঙ্গে দেশটি বলেছে, প্রণালিতে প্রবেশ ও প্রস্থান উভয় যাত্রাই ইরানের জলসীমা দিয়ে সম্পন্ন হবে।

/এএস/ 
সম্পর্কিত
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
কেনাকাটা করলেই ফিরবে টাকা, জানেন কি এই বিশেষ দিনের কথা?
কেনাকাটা করলেই ফিরবে টাকা, জানেন কি এই বিশেষ দিনের কথা?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন