টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল

বিনোদন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০

দীর্ঘদিন পর আবারও এক সঙ্গে ‘কফি উইথ করণ’-এর সোফায় ফিরছেন বলিউড তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। অনুষ্ঠানের নবম সিজনের চতুর্থ পর্বে তাদের দেখা যাবে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে পর্বটির কয়েকটি প্রোমো। সেখানে সাইফের রসবোধ ও কারিনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

অনুষ্ঠানে সাইফের ওপর ২০২৫ সালের জানুয়ারিতে হওয়া ছুরিকাঘাতের ঘটনা এবং সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তারা।

কারিনা জানান, ঘটনার পর টানা ছয় মাস ঠিকমতো ঘুমাতে পারেননি। আতঙ্ক তাকে তাড়া করে ফিরতো।

সেই রাতের কথা স্মরণ করে কারিনা বলেন, ‘আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিলাম, ‘থামো, থামো।’ পুরো ঘটনাটি যেন সিনেমার কোনও দৃশ্য ছিল।’

অন্যদিকে, সেই রাতকে নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি বলে উল্লেখ করেন সাইফ আলী খান। তার ভাষায়, ‘এটি ছিল রাতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাত।’

হামলায় পাওয়া আঘাতের তীব্রতা অনুযায়ী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কতটা সময় লেগেছিল, সে কথাও জানান অভিনেতা। তাদের সন্তানদের সামনেই পুরো ঘটনাটি ঘটায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। ওই দুঃসময়ে কাছের মানুষদের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও তুলে ধরেন এই দম্পতি।

সাইফের ওপর হামলার ঘটনা

২০২৫ সালের ১৬ জানুয়ারি ভোরে মুম্বাইয়ে নিজের বাসভবনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছয়বার ছুরিকাঘাতের শিকার হন তিনি। এতে তাঁর মেরুদণ্ড, ঘাড় ও হাতে আঘাত লাগে।

পরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে প্রায় আড়াই ঘণ্টার নিউরোসার্জারি ও প্লাস্টিক সার্জারি করা হয়।

/এনআই/
সম্পর্কিত
ফ্রান্সের আঙুরক্ষেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
ফ্রান্সের আঙুরক্ষেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
ঘি খেয়ে ফিট থাকা! কারিনা কাপুরের খাদ্যাভ্যাস থেকে জানুন পরিমাণ
ঘি খেয়ে ফিট থাকা! কারিনা কাপুরের খাদ্যাভ্যাস থেকে জানুন পরিমাণ
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
মুঘল আমলের আভিজাত্যে নজর কাড়লেন কারিনা ও সাইফ আলি
মুঘল আমলের আভিজাত্যে নজর কাড়লেন কারিনা ও সাইফ আলি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান