গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরায়েলকে চাপে ফেলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ আগস্ট ২০২৬, ১৯:০১ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৯:০১

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে এই চুক্তি মেনে নিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা চুক্তি বাস্তবায়ন এবং এর দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। তবে এর জন্য ইসরায়েলের সম্মতি এবং চুক্তি বাস্তবায়ন শুরু করা আবশ্যক।

তিনি আরও বলেন, ইসরায়েল যেন এই চুক্তি মেনে চলে এবং দ্বিতীয় ধাপে প্রবেশ করে, সেজন্য মার্কিন প্রশাসনকে দেশটির ওপর চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছে হামাস।

গত সপ্তাহে হামাস যে চুক্তিতে সম্মতি দিয়েছে, তার মূল লক্ষ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের সেপ্টেম্বরে উপস্থাপিত সমন্বিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর করা।

এই চুক্তির শর্ত অনুযায়ী, হামাস তাদের অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণ করবে এবং এর বিনিময়ে ইসরায়েল গাজা উপত্যকার যেসব এলাকা বর্তমানে নিয়ন্ত্রণে রেখেছে, সেখান থেকে তাদের সামরিক উপস্থিতি আংশিক প্রত্যাহার করে নেবে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার জানিয়েছেন, ইসরায়েল এই চুক্তিতে সম্মত হয়নি। হামাস সম্পূর্ণ নিরস্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী  বা আইডিএফ গাজায় তাদের বর্তমান অবস্থানেই অবস্থান করবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্র: এএফপি 

/এএস/ 
সম্পর্কিত
বাংলাদেশি গায়ককে ভোটের প্রচারে কেন? বিজেপিকে প্রশ্ন মমতা শিবিরের
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ভবন গুঁড়িয়ে দেওয়ার পর খোলা জায়গায় টিকাদান, মা ও শিশুদের ভোগান্তি
ভবন গুঁড়িয়ে দেওয়ার পর খোলা জায়গায় টিকাদান, মা ও শিশুদের ভোগান্তি
গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
বাংলাদেশি গায়ককে ভোটের প্রচারে কেন? বিজেপিকে প্রশ্ন মমতা শিবিরের
বাংলাদেশি গায়ককে ভোটের প্রচারে কেন? বিজেপিকে প্রশ্ন মমতা শিবিরের
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে