কী, কেন, কীভাবে

হরমুজ খুলতে ইরানের সর্বশেষ শর্ত কি মানবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ আগস্ট ২০২৬, ১২:২৬আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৩০

পুরোপুরি হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের চারপাশ থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ছেড়ে দেওয়া। ফলে ইরান-ওমানের মধ্যে চলমান সমঝোতা হলেও দ্রুত হরমুজে স্বাভাবিক নৌ চলাচল ফিরবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর এসব শর্তের কথা জানান। তিনি আরও দাবি করেন, ইরানের আঞ্চলিক মিত্রদের ওপর হামলা এবং দেশটির বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে।

ইরানের এসব দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলতে পারে। তাকে হয় তেহরানের কিছু দাবিতে ছাড় দিতে হবে, নয়তো বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে অব্যাহত বিঘ্ন মেনে নিতে হবে।

হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক রূপ দেওয়া বা জাহাজ চলাচলের জন্য তেহরানকে অর্থ নেওয়ার সুযোগ দেওয়ার যেকোনও ব্যবস্থার বিরোধিতা করেছে ওয়াশিংটন। তবে ইরানের বলেছে, যুদ্ধের আগের অবস্থায় হরমুজকে ফিরিয়ে দেওয়া হবে না।

ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্র দফতরের সাবেক কর্মকর্তা ডেভিড শেঙ্কার বলেন, অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত ট্রাম্পকে সমঝোতার দিকে ঠেলে দিতে পারে।

ট্রাম্প নিজেও এ সপ্তাহে স্বীকার করেছেন, জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা ইরানের রয়েছে। তিনি বলেন, ইরান সবসময় কিছুতে গুলি করতে পারে অথবা মাইন পুঁতে দিতে পারে।

প্রসঙ্গত বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল সাধারণত যে প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ইরানের এই শর্তগুলো সেখানে উত্তেজনা আরও বাড়িয়ে দিল। একই সঙ্গে এটি স্পষ্ট করেছে যে, শিপিং রুট নিয়ে ওমানের সঙ্গে করা চুক্তিকে প্রণালীটি পুনরায় খোলার জন্য যথেষ্ট মনে করছে না তেহরান। এ বিষয়ে হোয়াইট হাউসের কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: গালফ নিউজ

/এএস/ 
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত