আমাদের অনুমতি ছাড়া হরমুজ পার হতে পারবে না কোনও জাহাজ: ইরানি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ২২:৫৯আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২৩:১৩

হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে, যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজই ওই প্রণালি পার হতে পারবে না বলে দাবি করেছে দেশটি।

বৃহস্পতিবার খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, হরমুজ প্রণালি আগের মতোই ইসলামিক রিপাবলিক অব ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি ও নজরদারি ছাড়া কোনও বাণিজ্যিক জাহাজ বা জ্বালানি তেলবাহী ট্যাংকার এই প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রাখতে সক্ষম।

সাংবাদিকদের হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অনির্দিষ্টকালের জন্য এ ধরনের অবরোধ বজায় রাখতে পারে। কারণ আমরা প্রয়োজন অনুযায়ী নতুন নতুন জাহাজ এনে পরিস্থিতি পরিচালনা করবো এবং তা অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বৈশ্বিক ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে ইরান: মোজতবার উপদেষ্টা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
সর্বশেষ খবর
সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের নির্দেশনা কতটা মানছেন ব্যবসায়ীরা
সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের নির্দেশনা কতটা মানছেন ব্যবসায়ীরা
প্রতিমন্ত্রীর এলাকায় ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের ফলাফল স্থগিত
প্রতিমন্ত্রীর এলাকায় ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের ফলাফল স্থগিত
বৈশ্বিক ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে ইরান: মোজতবার উপদেষ্টা
বৈশ্বিক ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে ইরান: মোজতবার উপদেষ্টা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের