ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার দুই ছেলের মধ্যে একজনকে হত্যার চেষ্টা করেছিল। সরকার সমর্থক সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে কীভাবে, কখন বা কোন ছেলেকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য বা প্রমাণ তিনি প্রকাশ করেননি।
ছেলের নিরাপত্তার বিষয়ে যুক্তি দিয়ে তিনি আরও বলেন করেন, সুতরাং, তারা যে নিরাপত্তা সুবিধা পাচ্ছে তা কোনও বিলাসিতা নয়।
আগামী নির্বাচনে হেরে গেলেও তার স্ত্রী সারা এবং দুই ছেলেকে অন্তত পাঁচ বছর ধরে বিশেষ নিরাপত্তা দেওয়ার একটি চুক্তির সপক্ষে এই মন্তব্য করেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর কোন ছেলেকে নিশানা করা হয়েছিল ইয়ার নাকি আবনের, তা নিশ্চিত হওয়া যায়নি। তার ছোট ছেলে আবনের ইসরায়েলেই থাকেন। অন্যদিকে বড় ছেলে ইয়ার নেতানিয়াহু কট্টর ডানপন্থি মন্তব্যের জন্য পরিচিত। তিনি গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ইরানকে ‘মানচিত্র থেকে মোছার’ আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দণ্ডিত ইসরায়েলি গুপ্তচর
‘বিশ্বাসঘাতকতা মানব না’, নতুন কর্মসূচির ডাক দিলো ককরোচ জনতা পার্টি







