ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০১

ইরানের সঙ্গে সামরিক সংঘাত নতুন করে শুরু হওয়ায় মঙ্গলবার সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য পুনরায় ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

অঞ্চলের সব দেশের জন্য দেওয়া এই বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে আরও অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

সামরিক তৎপরতা সাময়িক বন্ধ থাকার আগের সতর্কতাগুলোর সঙ্গেই এই বিজ্ঞপ্তির ভাষার মিল রয়েছে। বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের অত্যন্ত সতর্ক থাকার এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নতার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে মার্কিন স্বার্থ, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত স্থানে হামলা চালাতে পারে।

ইতোমধ্যে ইসরায়েল, জর্ডান, কাতারসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস এবং ইরানের ভার্চুয়াল দূতাবাস থেকে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত আমেরিকানদের উদ্দেশ্যে এই একই সতর্কতা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রবিবারের পর মঙ্গলবার নতুন করে ইরানি স্থাপনায় হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
যেখানে ত্রাণ বিতরণ করা হচ্ছিল সেই স্কুলেই রুশ হামলা, নিহত অন্তত ২৬
১২০ কিমি বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
সর্বশেষ খবর
শুধু চিন্তাতেই চলবে কম্পিউটার-স্মার্টফোন, যেভাবে কাজ করে নিউরালিংকের ‘টেলিপ্যাথি’
শুধু চিন্তাতেই চলবে কম্পিউটার-স্মার্টফোন, যেভাবে কাজ করে নিউরালিংকের ‘টেলিপ্যাথি’
দুই দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুই দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
কিশোরদের সহিংস কর্মকাণ্ডের আর নির্দেশনা দেবে না চ্যাটজিপিটি
কিশোরদের সহিংস কর্মকাণ্ডের আর নির্দেশনা দেবে না চ্যাটজিপিটি
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড