শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায় বসার আগ্রহ প্রকাশের পর এমন অবস্থান জানালেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্ত না হতে। তিনি বলেন, ট্রাম্প কখনও ‘আলোচনা নয়’ বলছেন, আবার কখনও ‘আলোচনায় প্রস্তুত’ থাকার কথা বলছেন।

রেজায়ি আরও বলেন, তেল ও সমুদ্রপথ ঘিরে পরিস্থিতি বদলে গেছে। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা সামনে যা আসছে, তা ঠেকাতে পারবে না। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনও আলোচনা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

এর আগে সোমবার ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধে চুক্তি করার সময় এখনও আসেনি বলে মন্তব্য করার পর এবার তিনি আলোচনার সম্ভাবনার কথা বলেন।

/এএস/ 
সম্পর্কিত
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
সৌদিতে ফের হুথিদের হামলা, হরমুজ নিয়ে আলোচনা স্থগিত
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ