মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই এর দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনভিত্তিক সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়। আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করা হয়।

আল-মালিকি বলেন, ২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা। গত এক সপ্তাহ ধরে ইরানপন্থি হুথি যোদ্ধাদের একাধিক হামলার পর সৌদি আরবও আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।

ইসলামের অন্যতম পবিত্র স্থান মক্কা প্রতিবছর হজ পালনের কেন্দ্র। আল-মালিকি বলেন, শহরটির নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’।

তবে হুথি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। হুথি পরিচালিত সানা নিউজ এজেন্সির প্রতিবেদনে সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, মক্কাকে লক্ষ্য করার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’।

/এএস/ 
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো তেলের দাম
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ঠোঁটে লাগাচ্ছেন, কিন্তু জানেন তো লিপস্টিকে কী আছে?
ঠোঁটে লাগাচ্ছেন, কিন্তু জানেন তো লিপস্টিকে কী আছে?
ফোনে স্পাইওয়্যার ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে
ফোনে স্পাইওয়্যার ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার