গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকট

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪

গাজার কেন্দ্রীয় অঞ্চলের আল-আকসা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। হাসপাতাল কর্মকর্তারা বলছেন, মজুত দ্রুত ফুরিয়ে আসায় যেকোনও সময় চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হাসপাতালে জ্বালানি শুধু বিদ্যুৎ সরবরাহের জন্য নয়। জেনারেটর চালানো, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা এবং জীবন রক্ষাকারী বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও বিভাগ চালু রাখতে এর প্রয়োজন হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে গাজার স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে সহায়তা করে আসছে। তবে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে তা দিয়ে জীবন রক্ষাকারী চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।

গাজার অনেক হাসপাতাল এখনও প্রয়োজনীয় জ্বালানির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা কতদিন চালু রাখা সম্ভব হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনআইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩
সর্বশেষ খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
সংসদ সদস্যকে গ্রেফতারে স্পিকারের অনুমতি কখন প্রয়োজন
সংসদ সদস্যকে গ্রেফতারে স্পিকারের অনুমতি কখন প্রয়োজন
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে