সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া গৃহযুদ্ধে সৌদি আরবের পক্ষে যোগ না দিতে অন্য সব দেশকে সতর্ক করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে লোহিত সাগরে মার্কিন জাহাজে আক্রমণ না করার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে তারা আশ্বস্ত করেছে বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন হুথিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি রাজধানী সানা থেকে জুমের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি মাসের শুরুর দিকে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর ওয়াশিংটন তাদের সঙ্গে যোগাযোগ করে।

আল-বুখাইতি বলেন, আমরা নিশ্চিত করেছি যে কেবল সৌদি শত্রু ছাড়া লোহিত প্রণালিতে আমরা যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশকে লক্ষ্যবস্তু বানাচ্ছি না। এই অবস্থান এখনও বহাল রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুথিদের সঙ্গে আলোচনার কথা স্বীকার করে বলেন, হুথিরা আমাদের ফোন করেছিল, তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা আমাদের এতে না জড়ানোটাকেই বেশি পছন্দ করছে এবং বেশির ভাগ জাহাজ চলাচল করতে দিচ্ছে।

যদিও ওমানে যুক্তরাষ্ট্র ও হুথি প্রতিনিধিদের বৈঠকের কথা জানা গেছে, আল-বুখাইতি কেবল ওমানের মাধ্যমে পরোক্ষ যোগাযোগের কথা নিশ্চিত করেন। ওমান ২০২৫ সালেও ট্রাম্প প্রশাসন ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল।

সামরিক সক্ষমতার বিষয়ে আল-বুখাইতি সতর্ক করে বলেন, সৌদি আরবের সঙ্গে অন্য কোনও দেশ ইয়েমেনে আগ্রাসনে লিপ্ত হলে হুথিদের একাধিক ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা রয়েছে। তিনি বলেন, আজ ইয়েমেন কেবল অভ্যন্তরীণ নয়, বরং একটি আন্তর্জাতিক যুদ্ধ পরিচালনা করতে সক্ষম।

তিনি জানান, রিয়াদ যতক্ষণ না হুথিদের ওপর দশকব্যাপী চলা অবরোধ প্রত্যাহার করবে এবং তাদের নিয়ন্ত্রিত বন্দরে জাহাজ চলাচলের অনুমতি দেবে, ততক্ষণ পর্যন্ত সৌদি আরবে হামলা অব্যাহত থাকবে।

সানা বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পরই সহিংসতার এই নতুন ঢেউ শুরু হয়েছে বলে অভিযোগ করেন আল-বুখাইতি। এর জবাবে হুথিরা রিয়াদসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি বাণিজ্যিক জাহাজের ওপর অবরোধ ঘোষণা করে।

এদিকে হুথিদের সর্বোচ্চ নির্বাহী পরিষদ সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল-এর প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত সানায় এক ভাষণে বলেছেন, আমরা শান্তির দ্বার বন্ধ করে দিইনি।

ইয়েমেনের পশ্চিম উপকূলের মোখা বন্দর ও গুরুত্বপূর্ণ দ্বীপগুলো দখল করার পর বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ পরিবাহিত হওয়া বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করেছে হুথিরা। এতে ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে ভেঙে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শক্তির ভারসাম্য তাদের পক্ষে চলে এসেছে উল্লেখ করে আল-বুখাইতি বলেন, চূড়ান্ত বিচারে সৌদি আরব তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসের চাল পশ্চিম উপকূলের নিয়ন্ত্রণ হারিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
সর্বশেষ খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি