যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পাওয়ার দাবি করেছে ইরানি কেন্দ্রীয় সামরিক কমান্ড। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানি বাহিনী সতর্ক করে জানিয়েছে, যেকোনও মার্কিন হামলার জবাবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থ লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সমর্থনকারী আঞ্চলিক দেশগুলোকেও সংঘাতের পক্ষ হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে শনিবার এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজায়ি জানান, আমেরিকার সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে পুনরায় আলোচনায় বসার শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, স্থগিত করা ইরানি তহবিল মুক্ত করা এবং নৌ অবরোধ প্রত্যাহার করা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে এবং তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে বলে জানান তিনি।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের শর্ত পূরণ ও মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। গালিবাফ বলেন, ইরানকে একই সঙ্গে যুদ্ধ ও আলোচনা চালাতে হবে। রণক্ষেত্রের সাফল্য অক্ষুণ্ণ রাখতে সঠিক সময়ে কূটনৈতিক পথ এবং শত্রুকে পিছু হটাতে সামরিক শক্তি ব্যবহার করা হবে।

ইরানের সঙ্গে এই উত্তেজনার মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্যাম্প ডেভিডের ছুটি সংক্ষিপ্ত করে তড়িঘড়ি হোয়াইট হাউসে ফিরেছেন। যদিও হোয়াইট হাউস থেকে তার সময়সূচি পরিবর্তনের কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রিয়াদকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই ট্রাম্পের এই প্রত্যাবর্তনের ঘটনা ঘটলো। সৌদি জোট জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করেছে এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র ইয়ানবু বন্দরসহ কয়েকটি শহরের বেসামরিক স্থাপনায় হুথিদের হামলা ভণ্ডুল করে দেওয়া হয়েছে। ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরুর পর এই প্রথম রিয়াদ হুমকির মুখে পড়লো, যা যুক্তরাষ্ট্র-ইরানের সাত মাসের চলমান যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ভ্রমণরত বা অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। একই সময়ে মার্কিন সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কায়রো সফর করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সিসি সব আঞ্চলিক সংকট রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর জোর দেন। ইয়েমেনের উপকূলীয় অঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর বাব আল-মান্দেবে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সৌদি ও মিসরের শীর্ষ নেতারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
সর্বশেষ খবর
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন