যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সাত মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় নিজেদের শর্ত পুনর্ব্যক্ত করে তেহরান জানিয়েছে, এতে নতুন কিছু নেই।

বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের এসব কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই। তিনি বলেন, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরান তাদের প্রধান দুটি দাবি স্পষ্ট করেছে, ইরানি সমুদ্রবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং অবরুদ্ধ বা জব্দকৃত ইরানি সম্পদ অনতিবিলম্বে মুক্তি দেওয়া। দাবিগুলোর বিষয়ে বাঘাই বলেন, এতে নতুন কিছু ছিল না।

গত জুন মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এটিই প্রথম পরোক্ষ বৈঠক। এমন এক সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হলো যখন ইরানের উপকূলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধপূর্ব স্বাভাবিক মাত্রার চেয়ে বেশ নিচে নেমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার পরবর্তী সময়ে সাধারণ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
চীনা প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত হোয়াইট হাউস
সর্বশেষ খবর
উখিয়ায় সাগর পাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
উখিয়ায় সাগর পাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ গোলাম পরওয়ারের
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ গোলাম পরওয়ারের
অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ
অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা