হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪

ইয়েমেনের তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব হামলাকে নির্ভুল হিসেবে বর্ণনা করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র জানান, হুথিদের সমাবেশ, অতিরিক্ত সৈন্য ও সামরিক রসদ মোতায়েনের স্থানগুলোকে লক্ষ্য করে ৭১টি হামলা হামলা চালানো হয়।

তাইজের আল-আকরুদ, সামিয়া, আল-আহকুম, আল-আকবুশ, জাবাল রাসিন, জাবাল জারদাদ, বানি ওমর, বানি বাকারি, আল-কাওয়িশ ও আল-আথাওয়ির এলাকায় হামলাগুলো চালানো হয়েছে বলে জানান তিনি।

ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, হামলায় হুথিদের বেশ কয়েকটি পরিবহন ও সহায়ক যানবাহন ধ্বংস হয়েছে। এতে গোষ্ঠীটির বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে এবং তাদের লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা ব্যাহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাইজে হুথিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। 

/এসএইচএম/
সম্পর্কিত
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সর্বশেষ খবর
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
পদ্মা সেতু বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
পদ্মা সেতু বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার