মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আলাবামার মোবাইলে শুক্রবার নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, আমি জানি না কার সঙ্গে কথা বলব। কথা বলার মতো কেউ নেই। কেউ প্রেসিডেন্ট হতে চায় না। আমি বলি, ইরানে কার সঙ্গে কথা বলব? নক নক, ভেতরে কেউ নেই। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

অন্যান্য প্রেসিডেন্টদের অনেক আগেই এটি করা উচিত ছিল। আমাদেরই সব সময় কঠিন কাজ করতে হয় বলেন ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প বলেন, তাদের কোনও নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, রাডার নেই, বিমান প্রতিরক্ষাব্যবস্থাও নেই।

ইরানের অর্থনীতি প্রসঙ্গে বলেন, দেশটির অর্থনীতি ‘ধ্বংসের পথে’ এবং সেখানে মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ। যুদ্ধ কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে, সম্ভবত নির্বাচনের পরপরই। ইরানকে ঘিরে অবরোধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, অবরোধের কী হবে? আমরা এটিকে ইস্পাতের প্রাচীর বলি।

যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম দ্রুত নিচে নেমে আসবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র খুব শিগগিরই দেশটির কৌশলগত জ্বালানি তেলের মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ পুনরায় পূরণ শুরু করবে বলেও জানান ট্রাম্প।

/এসএইচএম/
সম্পর্কিত
হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সর্বশেষ খবর
পোশাক কেনার আগে কেমন মানাবে দেখতে চান, আছে সহজ উপায়
পোশাক কেনার আগে কেমন মানাবে দেখতে চান, আছে সহজ উপায়
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার