সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১৫:২৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:২৯

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’র আওতায় গঠিত স্ট্র্যাটেজিক পলিটিক্যাল ডিফেন্স কমিটির (এসপিডিসি) বৈঠক শিগগিরই সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।

দার বলেন, এসপিডিসির পূর্ণাঙ্গ বৈঠক রিয়াদে আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি হয়েছে। পরে শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে তিনি জানান, আগামী সপ্তাহেই বৈঠকটি হতে পারে।

সৌদি আরবে হুথিদের হামলার মধ্যেই এই বৈঠকের প্রস্তুতির কথা জানাল পাকিস্তান। গত সপ্তাহে নিউইয়র্কে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে দার বলেন, তারা সদিচ্ছা থেকেই হুথিদের সঙ্গে রাজনৈতিকভাবে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী উভয়েই হুথি-সৌদি সংঘাতের অবসান চান বলেও জানান তিনি।

দার বলেন, মক্কায় গত আগস্টে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি ইরানি পক্ষকে অবহিত করেছেন। মুসলিম হিসেবে এই চুক্তির প্রতি সম্মান দেখানও উচিত বলেও তিনি উল্লেখ করেন। তবে যেকোনও সিদ্ধান্ত তিন দেশের সম্মিলিতভাবে নেওয়ার বিষয়টি স্পষ্ট করেন তিনি।

দারের ভাষ্য অনুযায়ী, ইরান হুথি ও ইরাকের মিলিশিয়া উভয়ের সঙ্গেই নিজেদের সম্পর্ক অস্বীকার করেছে। এসপিডিসিতে প্রতিটি দেশ থেকে তিন জন করে সদস্য রয়েছেন। তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসএইচএম/
সম্পর্কিত
ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ আশঙ্কা ডব্লিউএইচওর
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
সর্বশেষ খবর
ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?
ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?
ভারতের যে সৈকতে গাড়ি নিয়ে ঢোকা যায়
ভারতের যে সৈকতে গাড়ি নিয়ে ঢোকা যায়
বিভিন্ন শাখায় ম্যানেজার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
বিভিন্ন শাখায় ম্যানেজার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
শুধু বয়ান নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের
শুধু বয়ান নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার