‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাথে কথা বলেছেন। গত ৩০ সেপ্টেম্বর মাঝ আকাশে এক জরুরি পরিস্থিতিতে সাহসিকতার সাথে জীবন রক্ষাকারী পদক্ষেপ নেওয়ায় তিনি তাকে ‘হিরো’বা ‘নায়ক’ বলে অভিহিত করেছেন।

একটি টেলিফোন কলে নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে বলেন, ‘আপনি ইসরায়েল, ভারত এবং পুরো বিশ্বের জন্য একজন হিরো’।

তিনি এই ফ্লাইদুবাই পাইলট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাকে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল জ্বালানোর আমন্ত্রণ জানাচ্ছি’। তিনি আরও যোগ করেন, এটি ইসরায়েল তার স্বাধীনতা দিবসে দেওয়া সর্বোচ্চ সম্মান।

নেতানিয়াহু বলেন, এটি সাধারণত ইসরায়েলি নাগরিকদের জন্য সংরক্ষিত, কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে, ইসরায়েলের সমস্ত নাগরিক আপনাকে আলিঙ্গন করবে।

গত ৩০ সেপ্টেম্বর, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড১০৭৩ এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়, যখন ওমানি কো-পাইলট হামাম আল-হাম্মামি প্লেনটি বিধ্বস্ত করার প্রচেষ্টায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কুঠার দিয়ে ছুরিকাঘাত করেন। এই হামলার কারণে বিমান অপহরণের বিপদ সংকেত পাঠানোর আগে ফ্লাইটটি দুই মিনিটের মধ্যে ১৭,০০০ ফুটের বেশি নিচে নেমে যায়।

হামলার পর, মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন, যার ফলে অন্য যাত্রীরা ভেতরে ঢুকে কো-পাইলটকে আটক করে ফ্লাইটের নিয়ন্ত্রণ নিতে পারেন।

মাচ্ছারের এই কাজের প্রশংসা বিশ্বজুড়ে হয়েছে, যার সর্বশেষ স্বীকৃতি এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
এশিয়া-প্যাসিফিকে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক কোথায়, কবে?
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির