রিয়াদে হুথিদের হামলার দাবি উড়িয়ে দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৫ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৮:২৩

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলার যে দাবি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা করেছে, তা ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ মন্তব্য করেন। এর আগে রিয়াদের আরামকোর একটি তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে হুথিরা। গোষ্ঠীটি বলেছে, হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর মধ্যকার লড়াই যখন তীব্র হচ্ছে, তখনই এ দাবি উঠলো।

সৌদি গণমাধ্যম আশারক আল-আওসাতে শনিবার রাতে প্রকাশিত বক্তব্যে আল-মালিকি দাবি করেন, হুথিরা ক্ষয়ক্ষতির মাত্রা এবং তাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, শনিবার হুথিদের বিভিন্ন স্থাপনা, চলাচল ও সামরিক সক্ষমতার বিরুদ্ধে ২৫৭টি নিখুঁত লক্ষ্যভেদী অভিযান চালিয়েছে ইয়েমেনি বাহিনী। তিনি আরও বলেন, প্রাথমিক হিসাবে এসব অভিযানে অন্তত ৭০০ হুথি বিদ্রোহী নিহত হয়েছে।

এদিকে আল-মালিকি বলেন, বহিরাগত এজেন্ডার সঙ্গে হুথিদের সম্পর্কই ইয়েমেনে বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে এনেছে। তার ভাষ্য, তাইজে হুথিরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা-ই তাদের কাল্পনিক বিজয় খুঁজতে বাধ্য করছে।

রবিবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তাদের সশস্ত্র বাহিনী তোর আল-বাহা রণাঙ্গন ও তাইজ অক্ষে হুথিদের বাড়তি সেনা সমাবেশের বিরুদ্ধে ৯৭টি নিখুঁত লক্ষ্যভেদী অভিযান চালিয়েছে। এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়েছে।

২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতি জুলাইয়ে ভেঙে পড়ার পর থেকে হুথি ও ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যকার লড়াই তীব্র হয়েছে। এতে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
‘দৃশ্যম ৩’ দেখে দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাবাকে হত্যা, যেভাবে ফাঁস যুবকের ষড়যন্ত্র
ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার হামলা, ক্ষতি ৪০০ কোটি
সর্বশেষ খবর
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিশেষ মুক্ত বাণিজ্যব্যবস্থার আলোচনা
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিশেষ মুক্ত বাণিজ্যব্যবস্থার আলোচনা
সরকারি জমি দখল-অর্থ আত্মসাৎ: ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
সরকারি জমি দখল-অর্থ আত্মসাৎ: ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার