লটারিতে ৫ লাখ ডলার জয়, এক বছর পর জানলেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬

যুক্তরাষ্ট্রের মিশিগানের এক ৬৮ বছর বয়সী ব্যক্তি প্রায় এক বছর আগে জেতা ৫ লাখ ডলারের পুরস্কার নিতে মিশিগান লটারির সদর দফতরে গেছেন। বড়দিনের এই দেরিতে পাওয়া উপহারের কথা তিনি নিজেই জানিয়েছেন।

ম্যাকম্ব কাউন্টির বাসিন্দা ওই ব্যক্তি লটারি কর্মকর্তাদের জানান, ক্লিনটন টাউনশিপের ১৫ মাইল রোডে অবস্থিত এম অ্যান্ড এইচ পেট্রো এলএলসি থেকে কেনা ‘২৫ ডেজ অব উইনিং’ টিকিটে তিনি এই অর্থ জিতেছেন।

তিনি বলেন, প্রতি বছর বড়দিনে আমি আর আমার স্ত্রী পুরো পরিবারের জন্য লটারির টিকিট কিনি। গত বছর পারিবারিক বড়দিনের আয়োজনে আমাদের ছেলে টিকিটগুলো পাখার মতো মেলে ধরে প্রত্যেক সদস্যের কাছে গিয়ে একটি করে বেছে নিতে বলে। সবার টিকিট নেওয়া হলে আমরা সবাই বসে স্ক্র্যাচ করতে শুরু করি।

ছুটির দিনটি তার জন্য বড় চমক নিয়ে আসে। তিনি বলেন, এক-দুই মিনিট পর কেউ চিৎকার করে জানতে চাইল, কেউ কিছু জিতেছ? আমি বললাম, আমি কিছু একটা জিতেছি, তবে ভেবেছিলাম মাত্র ৫০০ ডলার। পরিবারের এক সদস্য লটারির অ্যাপ খুলে টিকিটটি স্ক্যান করে আমার দিকে তাকিয়ে বলল, আরে, তোমার তো এর চেয়ে কয়েকটা শূন্য বেশি! যখন বললো এটি ৫ লাখ ডলারের বিজয়ী টিকিট, আমি বিশ্বাসই করতে পারছিলাম না!

সূত্র: ইউপিআই

/এসএইচএম/
সম্পর্কিত
তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন
চীনে প্রকাশ্যে পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, ভেতরে কী আছে?
স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা
সর্বশেষ খবর
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ
ঢাকায় গড়ে পৌনে ২ লাখ মানুষের জন্য একটি করে গণশৌচাগার
বিশ্ব টয়লেট দিবস ঢাকায় গড়ে পৌনে ২ লাখ মানুষের জন্য একটি করে গণশৌচাগার
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
জোহানেসবার্গে যে অনন্য কীর্তি গড়েছেন লিটন
জোহানেসবার্গে যে অনন্য কীর্তি গড়েছেন লিটন
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা