১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ২১:৪৩ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৫৭

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে সোমবার সকালে বিশাল বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী। ‘অপারেশন ইয়েমেন ডন’ নামে পরিচালিত এই অভিযানে প্রায় ১০০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানিয়েছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেনারেল আল-মালকি জানান, আজকের হামলায় হুথিদের ৩২৪টি ‘উচ্চ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’  ধ্বংস করা হয়েছে। কৌশলগত আন্তর্জাতিক জলপথ বাব আল-মানদেব প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে বিমান জোটের পক্ষ থেকে আকাশপথে সুরক্ষা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

জোটের মুখপাত্র আরও বলেন, ইয়েমেনের সরকারি বাহিনীকে ‘দিনরাত ২৪ ঘণ্টা’ আকাশপথে সব ধরনের সামরিক সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন এই জোট।

এর আগে রবিবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকার ইরান সমর্থিত হুথিদের দখলে থাকা দেশের সব এলাকা পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। সরকারের সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই জোট বাহিনীর এই ব্যাপক বিমান হামলার খবর এলো।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
৪৮ মাইল দীর্ঘ, ৩ জলবায়ু অঞ্চল ও ১২ হাজার ফুটের উচ্চতা: এটি এক দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
সর্বশেষ খবর
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত