শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সৌদির দুই বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৪:২০ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:২৪

হুথিদের অব্যাহত হামলায় সৌদি রাজধানীর আকাশ ফাঁকা হয়ে পড়ায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোও ফ্লাইট বাতিল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের স্থাপনার নিরাপত্তা ও পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত করার প্রক্রিয়া শেষ করতে সৌদি আরবের জেদ্দার পর দ্বিতীয় ব্যস্ততম কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার গভীর রাতে হুথিরা জানায়, তারা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে সৌদি আরব জানিয়েছিল, রিয়াদের দিকে গোষ্ঠীটির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে। হুথিরা এক বিবৃতিতে আরও জানায়, তারা দেশটির দক্ষিণ-পশ্চিমের খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক নিশ্চিতকরণ মেলেনি।

সোমবার জারি করা নোটিস টু এয়ারমেন অনুযায়ী, ১৭ অক্টোবর গ্রিনচ মান সময় রাত ৯টা পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। শনিবারের হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ। ওই হামলায় ১২ জন নিহত ও ৩০০-র বেশি আহত হয়েছেন, যা এক দশকের বেশি সময়ে দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলা। রবিবার আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় এক ডজন আহত হন।

এসব হামলা গত কয়েক বছরে সৌদি আকাশপথে সবচেয়ে বড় ব্যাঘাতগুলোর একটি। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত এবং জেট জ্বালানির উচ্চ দামে মুনাফা কমে যাওয়ায় আগে থেকেই চাপে থাকা খাতটির ওপর চাপ আরও বেড়েছে। সশস্ত্র সংঘাতে বেসামরিক বিমান চলাচল লক্ষ্যবস্তু হয়ে ওঠা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বিমান নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা সদস্যভিত্তিক সংগঠন অপসগ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি বলেন, বেসামরিক বিমান চলাচলের ওপর এই তীব্র হামলা নজিরবিহীন। তিনি আরও বলেন, আমার মনে হয়, বর্তমান ঝুঁকির চিত্র আমাদের নতুন করে ভাবতে এবং অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে বাধ্য করছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যে দেখা গেছে, সোমবার বিমানগুলো শহরটি এড়িয়ে চলেছে। তবে জেট বিমান সৌদি আকাশসীমা পাড়ি দিয়ে দেশটির পশ্চিম উপকূলের প্রধান হাব জেদ্দায় অবতরণ করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
আটকে পড়া কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
সর্বশেষ খবর
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
যে কারণে এআইকে অন্ধভাবে বিশ্বাস করতে নিষেধ করলেন মাক্রোসফটের সিইও
যে কারণে এআইকে অন্ধভাবে বিশ্বাস করতে নিষেধ করলেন মাক্রোসফটের সিইও
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী