ইসরায়েলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহু-আইজেনকট হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৩ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৪:৪০

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু করেছেন ইসরায়েলিরা। মঙ্গলবার শুরু হওয়া এ ভোটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির ডানদিকে ঝুঁকে পড়া রাজনীতির ব্যাপারে রায় দেবেন ভোটাররা।

প্রায় ৭৩ লাখ মানুষ ভোট দেওয়ার যোগ্য। সর্বশেষ প্রকাশিত জরিপে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার প্রধান মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে সমানে সমান লড়াইয়ে দেখা গেছে। বেশির ভাগ ভোটকেন্দ্র স্থানীয় সময় রাত ১০টায় বন্ধ হবে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

পার্লামেন্ট নির্বাচনে লড়তে গিয়ে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকার কঠিন লড়াইয়ের মুখে নেতানিয়াহু। ২০২৩ সালের হামাসের হামলা, গাজা ও ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রেক্ষাপটে তার নেতৃত্বের মূল্যায়ন করবেন ভোটাররা।

১৯ বছর ক্ষমতায় থেকে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের নেতা হলেও নেতানিয়াহু এখনও শক্তিশালী প্রতিপক্ষ। জাতীয়তাবাদী রাজনীতি আরও শেকড় গেড়েছে, আর ইসরায়েলের বিভক্ত ব্যবস্থায় সরকার গঠনে সুবিধা পেতে পারেন তিনি।

জনমত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার ডানপন্থী মিত্রদের সঙ্গে আইজেনকটের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোটের কাছাকাছি লড়াই দেখা যাচ্ছে। সাবেক সেনাপ্রধান আইজেনকট কঠোর নিরাপত্তা অবস্থানের জন্য পরিচিত। তার জোটের পেছনে রয়েছে ডানপন্থী ও মধ্যপন্থী ধারা।

তবে নেতানিয়াহু বা আইজেনকট কারোরই ক্ষমতায় যাওয়ার স্পষ্ট পথ নেই। ১২০ আসনের নেসেটে কেউ জোট গঠন করতে না পারলে আগামী বছর আরেকটি নির্বাচন পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিতে পারেন।

সূত্র: আরাব নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
‘বোয়েলোর’ তাণ্ডবে অবতরণের সময় ছিটকে পড়লো যাত্রীবাহী বিমান
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
সর্বশেষ খবর
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
ফ্রান্সের আঙুরখেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
ফ্রান্সের আঙুরখেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান