ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাসের সূত্রগুলো। তবে তার নিহত হওয়ার বিষয়টি ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, খান ইউনিস এলাকায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার একজন ‘জ্যেষ্ঠ কমান্ডারকে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের সূত্রগুলো জানিয়েছে, খান ইউনিসে চালানো ওই হামলায় সামির আবু ইউনিসকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং তিনি নিহত হয়েছেন। সূত্রগুলোর দাবি, আবু ইউনিস হামাসের সশস্ত্র শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন।
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি