ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৭

২০২২ সাল থেকে ইউক্রেন যুদ্ধে অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য পেয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধারণা করেছিলেন যুদ্ধ কয়েক দিনেই শেষ হবে, কিন্তু তা এখন প্রায় পাঁচ বছরে গড়াচ্ছে।

বেলারুশের হ্যাকার গ্রুপ সাইবার পার্টিজানস বিওয়াই ও ইউক্রেনের সাইলেন্ট ক্রোর হ্যাকের পর ২০২১ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি পেয়েছে বিবিসি রুশ। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট সাইবার হামলার কথা স্বীকার করেছে, তবে বলেছে সুরক্ষিত কোনও তথ্য ফাঁস হয়নি। স্বাধীন রুশ সংবাদমাধ্যম মেডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি নিজেদের তালিকার সঙ্গে নথিগুলো মিলিয়ে ৯০ শতাংশের মিল পেয়েছে।

সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিসৌধ ও কবর থেকে বিবিসির করা তালিকায় নিহত ২ লাখ ৯০ হাজার ১২ জন। সামরিক বিশেষজ্ঞদের অনুমান, এটি প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সে হিসাবে মোট সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১।

২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মৃত্যুর ৬৫ শতাংশই হয়েছে যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে হৃদরোগে মৃত্যু যুদ্ধের চেয়ে বেশি। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ছিল ৩৪, ২০২৫ সালে তা ৪০ (বিবিসির নিজস্ব তালিকায় ৩৮)।

যুদ্ধের আগে ১২ হাজার মানুষের বাস ছিল ইউক্রেনের এমন ১০টি গ্রামের নিয়ন্ত্রণ নিতে ২০ হাজার রুশ সেনা মারা গেছেন। বাখমুতের দক্ষিণে ডনেস্ক অঞ্চলের ছোট গ্রাম আন্দ্রিভকায় ১ হাজার ১২২ রুশ নিহত হন। যুদ্ধের আগে সেখানে থাকতেন ৭৪ জন।

পূর্ব সাইবেরিয়ার তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাইয়ের পুরুষদের যুদ্ধে মারা যাওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের চেয়ে ২০ থেকে ২৫ গুণ বেশি। রাশিয়ার হয়ে লড়াইয়ে অন্তত ৫ হাজার ১৭ বিদেশি নিহত হয়েছেন, এর মধ্যে ১ হাজার ৩১ জন উজবেক ও ৭২০ জন তাজিক। পিয়ংইয়ংয়ের নতুন স্মৃতিসৌধ বিশ্লেষণ করে বিবিসি ২ হাজার ৩০৪ উত্তর কোরীয় সেনার মৃত্যু শনাক্ত করেছে।

১৯৮৯ সালে শেষ হওয়া ১০ বছরের আফগান যুদ্ধে আনুমানিক ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হন। ইউক্রেনের ক্ষতি সর্বশেষ প্রায় ৫০ হাজার বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অজ্ঞাতপরিচয় ওয়েবসাইট ইউএ লসেসের তালিকায় তা ১ লাখ ১৫ হাজার ৯৫২।

/এএ/
সম্পর্কিত
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
তীব্র শীতে কাঁপছে কাশ্মীর ও লাদাখ, তাপমাত্রা কত
সর্বশেষ খবর
ভারতে জার্মানি-আর্জেন্টিনার ম্যাচে আম্পায়ার বাংলাদেশের শাহবাজ
ভারতে জার্মানি-আর্জেন্টিনার ম্যাচে আম্পায়ার বাংলাদেশের শাহবাজ
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
উত্তপ্ত নড়াইলের এসপি পদে বদলি, নতুন কে হলেন?
উত্তপ্ত নড়াইলের এসপি পদে বদলি, নতুন কে হলেন?
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য