মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অষ্টম ও শেষ ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস’ ডিনার’-এ অংশ নেন বারাক ওবামা। শনিবার বিপুল সংখ্যক সংবাদকর্মী ও হলিউড তারকা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও আইন প্রণেতাদের অংশগ্রহণে এ ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেওয়া আধাঘণ্টার ভাষণে বেশ হাস্যরস করেন ওবামা। রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজা করার পাশাপাশি নিজ দলের প্রার্থিতা প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটনকে নিয়েও হাস্যরস করেন তিনি। আর সবশেষে, দুটো শব্দ বলার আছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলে ওঠেন, ‘ওবামা আউট’। আর এরপর ঠোঁটে দুই আঙ্গুল চেপে ধরে মাইক্রোফোন ফেলে দিয়ে আরও চমক তৈরি করেন তিনি। ওবামার মাইক্রোফোন ফেলে দেওয়ার সে দৃশ্যটি এরইমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
নিচে সে ভিডিওটি যুক্ত করে দেওয়া হলো-
/এফইউ/








