তুর্কি নাগরিকদের ভিসা ছাড়াই ইউরোপে প্রবেশ করাকে সমর্থন করবে ইউরোপীয় কমিশন। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শরণার্থী সংকট নিরসনে ইউরোপকে সহযোগিতা করার জন্যই তুরস্ককে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে শরণার্থীদের ইউরোপে প্রবেশ নিয়ন্ত্রণ এবং পুনর্বাসনের জন্য দেশটিকে বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।
আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
তুরস্ক শরণার্থীদের অ্যাজিয়ান সাগর পারি দিয়ে গ্রিসে প্রবেশ করা আটকাবে, এর বিনিময়ে তুর্কি নাগরিকদের ইউরোপে ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তুর্কি নাগরিকরা ভ্রমণ এবং ব্যবসার কাজে একটানা তিন মাস ইউরোপে থাকতে পারবেন। কিন্তু ওই সময়ে তারা সেখানে কোনও চাকরি করতে পারবেন না।
তবে এই চুক্তির আওতায় তুরস্কের নাগরিকরা ব্রিটেন, আয়ারল্যান্ড এবং সাইপ্রাসে ভ্রমণ করতে পারবেন না।
আরও পড়ুন: নেহেরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়ার জরিমানা, ওমর-অনির্বাণের বহিষ্কার
উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দশ লাখেরও বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছেন। তুরস্কে আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে সাতাশ লাখ শরণার্থী। সূত্র: বিবিসি।
/এসএ/








