ইরাকের আনবার প্রদেশে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। এতে আবু ওয়াহিব নামে আইএসের একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। তার মৃত্যুতে ওই এলাকায় আইএসের অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
ইতোপূর্বে একাধিকবার আবু ওয়াহিবকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। তবে এবারই প্রথম তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে পেন্টাগন।
সোমবার পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, গত ৬ মে রবিবার যৌথ বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা আবু ওয়াহিব নিহত হন। এ হামলায় তিনি ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন।
নিহত আবু ওয়াহিব এর আগে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। পরে তিনি আইএসের সঙ্গে যুক্ত হন। সম্প্রতি আইএসের বিভিন্ন শিরচ্ছেদের ভিডিওতে তাকে দেখা গিয়েছিল। সূত্র: দ্য টেলিগ্রাফ।
/এমপি/








