নিজামীর ফাঁসি কার্যকরে জাতিসংঘের উদ্বেগ

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৬, ২০:০৭আপডেট : ১২ মে ২০১৬, ২০:১৯

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ১১ই মে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ। এ বিচার নিয়ে আপনার কাছে কি কোনও তথ্য আছে? বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিবের কি বলার আছে?

উত্তরে প্রশ্নের উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন, অবশ্যই। বিশেষ এই মামলাটি যেভাবে চলেছে তাতে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং বিশেষ করে এই ঘটনায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘের লোগো

এদিকে, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৃহস্পতিবার এ ঘোষণা দেন। এর আগে নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে তুরস্কে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অবশ্য জানিয়েছে, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনওভাবেই তুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে তাদের জানা নেই।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিজামীর বিচার আন্তর্জাতিক মানের হয়নি বলে যে অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করেছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান