১১ টাকায় মিলবে ‘পাপমুক্তি’র সনদ!

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১৫:১৯ আপডেট : ২৫ মে ২০১৬, ১৫:২২

পাপমুক্তির সনদ প্রথাগত সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী হিন্দুরা মনে করেন, ‘পবিত্র’ পানিতে গোসলের মাধ্যমে তাদের ‘পাপমুক্তি’ ঘটে। এই বিশ্বাসের সঙ্গে তথ্য-প্রমাণের কোনও সম্পর্ক নেই। তবে অবিশ্বাসের এই যুগে প্রমাণ ছাড়া যখন কেউ কিছুই আর বিশ্বাস করতে চান না; তখন ‘পাপমুক্তি’র সনদ বিতরণ করছে রাজস্থানের এক শিব মন্দির। চলছে ব্যবসাও।  সনদ পেতে একজন পুণ্যার্থীকে গুণতে হচ্ছে ১১ রূপি করে। 

গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থ নামক শিব মন্দিরটি রাজস্তানের প্রতাপগড় জেলায় অবস্থিত। মন্দিরটির কূয়াতে একবার গোসল করে ১১ রুপি পরিশোধের পর দেওয়া হয় ‘পাপমুক্তি’র সনদ। মন্দির কর্তৃপক্ষের দাবি, ভারতের স্বাধীনতার পর থেকে যারা মান্দাকিনি কুয়াতে নেমে গোসল করেছেন ও পাপমুক্তির সনদ নিয়েছেন, তাদের সবার তথ্য সংরক্ষণ করা হয়েছে।

পুরোহিতরা জানান, সনদপত্রের জন্য ১ রুপি নেওয়া হয়। আর ১০ রুপি নেওয়া হয় ‘দশ নিভারণ’ (বাধা দূর)-এর জন্য।  পুরোহিত নন্দিকিশোর শর্মা আরও জানান, মানুষ তাদের গ্রামে এসে কূয়ায় গোসল করে এবং পাপমুক্তি সনদ নিয়ে যায়। শর্মা জানান, শত বছর ধরে মন্দিরটি বিখ্যাত। উপজাতির মানুষদের মধ্যে এ মন্দিরটির তাৎপর্য অনেক বেশি। মে মাসে গৌতমেশ্বর মন্দিরে লাখো পুণ্যার্থীর সমাবেশ ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে,  সাম্প্রতিক বছরগুলোতে পুন্যার্থীর সংখ্যা বেড়েছে কিন্তু এখন অনেকেই আর সনদপত্র নিতে চান না। মে মাসে আট দিনের মেলাতে প্রায় দুই লাখ পুণ্যার্থী কুয়াতে গোসল করেন। কিন্তু সনদপত্র নিয়েছেন মাত্র তিনজন।

লোকমুখে প্রচলিত আছে, গৌতম ঋষি নামক ব্যক্তি পশু হত্যার কারণে অভিশপ্ত হয়েছিলেন। এই কুয়ায় গোসল করে তিনি নিজেকে শাপমুক্ত করেন। এরপর থেকেই কুয়াতে গোসল করে ‘পাপমুক্তি’র প্রচলন শুরু। মন্দিরের অপর এক পুরোহিত বলেন, মানুষ যখন চাষাবাদ করে তখন তারা অনেক পোকামাকড়, অন্যান্য প্রাণী, পাখির ডিমসহ অনেক কিছুই হত্যা করে। এতে তাদের মনে অনুশোচনা জন্মে। তারা ভগ্ন মন নিয়ে আসে কিন্তু মুক্তির বিশ্বাস নিয়ে যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন:

/এএ/বিএ/

সম্পর্কিত
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
সর্বশেষ খবর
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!