থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সরকার

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৬, ১২:৪৮আপডেট : ০২ জুন ২০১৬, ১২:৫০

থাইল্যান্ডের বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াত ফা লুয়াং তা বুয়া নামের ওই বৌদ্ধ মন্দিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কাঞ্চনাবুরি প্রদেশের ওই মন্দিরে ১৩৭ টি বাঘ আটক থাকার খবর পেয়ে প্রায় এক সপ্তাহ চেষ্টা করে ৪০ টি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়।

থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সরকার

পুলিশ কর্নেল বেনডিথ মেয়ুংশুখুমা জানান, বাঘের বাচ্চাগুলোর বয়স এক বা দুইদিন। তবে এগুলো কতদিন আগে মারা গেছে তা এখনও স্পষ্ট নয়।

মন্দির কর্তৃপক্ষ বাঘ পাচারের অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০১০ সাল থেকেই তারা মৃত বাঘের শেষকৃত্য করা বন্ধ করে দিয়েছে। বরং বাঘের বাচ্চা পাচারের অভিযোগের বিরুদ্ধে প্রমাণ হিসেবেই মৃতদেহগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল।

সোমবার থেকেই কর্তৃপক্ষ ১৩৭টি জ্যান্ত বাঘ ওই মন্দির থেকে স্থানান্তর শুরু করেছে।

আরও পড়ুন: থাইল্যান্ডের সেই বৌদ্ধ মন্দিরটি থেকে ৪০টি মৃত বাঘশাবক উদ্ধার

প্রসঙ্গত,  ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও ওয়াত ফা লুয়াং তা বুয়া নামের ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালিয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। তখন সেখান থেকে শিয়াল, ভালুক ও ধনেশ পাখি সরিয়ে নেয়া হয়েছিল। টাইগার টেম্পল নামের এই মন্দিরে পর্যটকেরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারতেন, ছবিও তুলতে পারতেন, এমনকি সেগুলোকে খাবারও খেতে দিতে পারতেন। তবে পুলিশি অভিযান শুরুর পর মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।   

সূত্র:বিবিসি

/ইউআর/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের