বেকারদের বেতন দেওয়ার প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোট

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৬, ১৪:৪৫আপডেট : ০৫ জুন ২০১৬, ১৬:১১
image

চাকরিজীবীদের পাশাপাশি বেকারদেরও বেতন দেওয়ার প্রশ্নে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। বেতনের বিষয়ে সিদ্ধান্ত নিতেই বিশ্বের প্রথম দেশ হিসেবে গণভোটের আয়োজন করেছে সুইজারল্যান্ড। রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই গণভোট।

গণভোটকে ঘিরে চলছে প্রচারণা

গণভোটে ওই দাবি জয়ী হলে প্রত্যেক সুইস নাগরিক মাসে আড়াই হাজার সুইস ফ্রাঁ বা ২ হাজার ৫৫৫ ডলার পাবেন। যারা প্রতিমাসে আড়াই হাজার সুইস ফ্রাঁ বা ২ হাজার ৫৫৫ ডলারের কম রোজগার করেন, তারাই ওই ‘সাধারণ বেতন’-এর আওতায় পড়বেন। গণভোটের জন্য দেশটির রাজধানী জুরিখসহ বিভিন্ন স্থানে চলেছে ব্যাপক প্রচারণা।  

জুরিখে রোবটদের মিছিলও দেখা গেছে! কার্ডবোর্ড দিয়ে রোবটের ছাঁচের পোশাক বানিয়ে গায়ে চড়িয়ে নিয়ে মিউজিকের তালে তালে রাস্তায় নেচে গেয়ে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।

‘বেসিক ইনকাম’ নামের একটি সুইস ক্যাম্পেইন গ্রুপ গত কিছুদিন ধরেই এরকম নানা অভিনব কায়দায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে এক বিশাল মাঠের সমান পোস্টার বানিয়ে সাঁটা হয়েছিলো জেনিভাতে।

বিশাল মাঠের সমান সেই পোস্টার

ওই পোস্টারে লেখা ছিলো – ‘কেউ  যদি আপনার আয়ের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আপনি কি করবেন?’ তাদের দাবি, একুশ শতকে যখন বেশিরভাগ কাজই রোবটদের হাতে চলে গেছে, তখন কর্মীদের জন্য কাজ রয়েছে খুব সামান্যই। তাই তারা রাষ্ট্রের কাছে সবার জন্য বেতনের নিশ্চয়তা দাবি করছেন।

এ প্রসঙ্গে ক্যাম্পেইনের অন্যতম সংগঠক চে ওয়াগনার বলেন, ‘আমরা ন্যূনতম বেতন চালু করতে চাই, কারণ সুইজারল্যান্ডে সকল কাজের ৫০ ভাগের বেশিই বেতনবিহীন কাজ, যেমন ধরুন বাড়িতে যেসব সেবামূলক কাজ হচ্ছে। এখন যদি একটি ন্যূনতম বেতন থাকে, তাহলে সে ধরনের কাজের একটি মূল্য তৈরি হবে। আর সেই মূল্য পাবেন যেকোন সুইস নাগরিক। চাকরিজীবি অথবা বেকার যাই হোন না কেন, মাসে আড়াই হাজার সুইস ফ্রাঁ অর্থাৎ আড়াই হাজার ডলারের সামান্য বেশি অর্থ পাবেন। যা দেবে রাষ্ট্র।’

গণভোটে যদি দাবি পাশ হয় তবে সুইজারল্যান্ড হবে বিশ্বের প্রথম দেশ যারা এমন দাবিতে গণভোট করলো এবং এমন একটি আইনও পাশ করলো। কিন্তু সুইস রাজনীতিবিদদের প্রায় কেউই এমন দাবি সমর্থন করছেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে এক জনমত জরিপের বরাতে বলা হয়, মাত্র এক-চতুর্থাংশ মানুষই ওই ক্যাম্পেইনকে সমর্থন করছেন।

সুইস পিপলস পার্টির নেতা লুৎসি স্টাম এই গণভোটের বিপক্ষে তার যুক্তি তুলে ধরেন, ‘আমার মূল সমালোচনা খুব সহজ। এখন যেহেতু আমরা মুক্ত সীমান্ত নীতিমালা অনুসরণ করি। এরকম মুক্ত সীমান্ত থাকলে বিষয়টি একেবারেই অসম্ভব। বিশেষ করে সুইজারল্যান্ডের মতো দেশ, যেখানে এতো উঁচু জীবনযাত্রার মান। ধরুন, সবাইকে যদি এরকম অর্থ আপনি দেন তাহলে আশেপাশের সব দেশের লোকজন এখানে বসবাস করতে চলে আসবে।’

 সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
‘আর্মেনিয়ার গণহত্যা নিয়ে কথা বলার অধিকার নেই জার্মানির’

কিউবা ওএএস-এ ফিরবে না: রাউল কাস্ত্রো

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের