হিটলারের বই প্রকাশ করে সমালোচনার মুখে ইতালির সংবাদপত্র

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৪:২২আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:২৪

অ্যাডলফ হিটলারের বই প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে ইতালির সংবাদপত্র ইল জুনেল। হিটলারের মেইন ক্যামফ বইটির টীকাযুক্ত একটি কপি প্রকাশ করে তা বিনামূল্যে বিতরণ করছে ওই সংবাদপত্রটি।

ইতালির প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ‘নোংরা’ বলে অভিহিত করেছেন। এ ছাড়াও অনেকের দাবি, নিজেদের বেচাবিক্রি বাড়ানোর জন্য ওই বইটিকে ব্যবহার করছে ইল জুনেল।

হিটলারের বই প্রকাশ করে সমালোচনার মুখে ইতালির সংবাদপত্র

তবে সংবাদপত্রটি দাবি করছে, নাৎসিবাদের নেতিবাচক দিক সম্পর্কে পাঠককে শিক্ষিত করে তোলাই ছিল ওই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।শনিবার থেকে একটি ইতিহাস বই বিক্রি করছে ইল জুনেল। ওই বইটি কিনলে হিটলারের বইটি বিনামূল্যে দেওয়া হচ্ছে ক্রেতাকে।

ইল জুনেলের সম্পাদক আলেসান্দ্রো সালুসতি বলেন, ‘নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে বোঝাপড়া খারাপ সময়কে ফিরে আসতে বাধা দেয়।’

হিটলার আলোচিত ওই বইটি লিখেছিলেন ১৯২৫ সালে, ক্ষমতায় আসার আট বছর আগে।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রী গ্রেফতার

উল্লেখ্য, হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত জার্মানির সেনা ও রাজনৈতিক নেতা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ৬০ লক্ষ ইহুদিসহ হাজার হাজার মানুষ হত্যা করেন।

সূত্র: বিবিসি

/ইউআর/    

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম